Description
কালোজিরা (Black Seed) থেকে পাওয়া একটি ভেষজ তেল কালোজিরার তেল (Black Seed Oil), যা বিভিন্ন স্বাস্থ্য সমস্যার জন্য যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে। কালোজিরার তেল (Black Seed Oil) ঔষধি গুণাবলীর জন্য সুপরিচিত এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধানে ব্যবহৃত হয়। কালোজিরাতে প্রায় শতাধিক পুষ্টি ও উপকারী উপাদান আছে। কালোজিরা খাদ্যাভাসের ফলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কালোজিরা এবং এর তেল সম্পর্কে ইসলামে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্বয়ং এটি ব্যবহার ও গ্রহণের পরামর্শ দিয়েছেন এবং বৈজ্ঞানিকভাবেও এর অসংখ্য উপকারিতা প্রমাণিত হয়েছে।
আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত: তিনি বলেন,
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
❝ তোমরা কালোজিরা ব্যবহার করো, কেননা এতে মৃত্যু ছাড়া সব রোগের শিফা রয়েছে। ❞
(সহিহ বুখারি: ৫৬৮৮, সহিহ মুসলিম: ২২১৫)
কালোজিরা তেলের (Black Seed Oil) উপকারিতা:
১. কালোজিরা তেলে থাকা থাইমোকুইনোন ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
২. কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। রক্তনালী পরিষ্কার রাখে এবং রক্তসঞ্চালন স্বাভাবিক রাখে।
৩. ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য কার্যকরী প্রাকৃতিক সমাধান।
৪. চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে।
৫. ত্বক: ব্রণ, ফাঙ্গাল ইনফেকশন, র্যাশ, এলার্জি ও ত্বকের প্রদাহ কমায়।
৬. কালোজিরার থাইমোকুইনোন উপাদান শরীরের কোষের ডিএনএ রক্ষা করে এবং ক্যানসার কোষ বৃদ্ধির হার কমাতে সাহায্য করে।
৭. হজমশক্তি বাড়ায়, বদহজম ও অ্যাসিডিটির সমস্যা দূর করে। অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমায়।
৮. হাঁপানি, সাইনাস ও ব্রংকাইটিসের সমস্যা কমাতে সাহায্য করে। এন্টি-হিস্টামিনিক গুণ থাকায় অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখে।
৯. বাত রোগের জন্য উপকারী, আর্থ্রাইটিসের ব্যথা প্রশমিত করে।
কালোজিরা তেলের (Black Seed Oil) ব্যবহার বিধি:
১. খাওয়ার নিয়ম: সকালে খালি পেটে ১ চা চামচ কালোজিরার তেল খাওয়া যেতে পারে। এক গ্লাস কুসুম গরম পানির সঙ্গে মিশিয়ে পান করলে উপকারিতা বাড়ে। মধু বা লেবুর রসের সঙ্গে মিশিয়ে খেলে গলার ব্যথা ও সর্দি-কাশিতে উপকার পাওয়া যায়।
২. চুলের যত্নে: নারকেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে মাথার তালুতে ম্যাসাজ করতে হবে।
৩. ত্বকের যত্নে: ব্রণ, চর্মরোগ বা ইনফেকশনে সরাসরি প্রয়োগ করা যেতে পারে।
৪. ব্যথায়: শরীরের ব্যথার জায়গায় হালকা গরম করে ম্যাসাজ করলে আরাম পাওয়া যায়।




Reviews
There are no reviews yet.